মুন ক্যাকটাস কি ?

একটি মুন ক্যাকটাস ও একজন আইফোন ইউজার –
ইদানিং একটা অভিযোগ খুব কানে আসছে । অভিযোগটাকে গড় করলে দাঁড়ায়-
“ভাই কি সুন্দর কালার ক্যাকটাস কিনলাম । এত দাম ! কিন্তু কদিন পরই মরে গেল । পচে গেল । অমুক আপুটা বা ঐ ভাইটা আমাকে কেন খারাপ জিনিস দিয়ে ঠকালেন এভাবে ? ছিহ ! এর বিরুদ্দে কেন আপনারা লেখেন না ?”
-আপনার এই প্রশ্নের উত্তরে বলব, সেলার এর ঠিক যতটুকু দোষ আপনারও ঠিক ততটুকুই দোষ । আপনি আপনার কেনা প্রডাক্টকে জানার চেষ্টাও করেন নি । অজ্ঞতা বিরাট দোষ ! বিস্তারিত বলি-
আসি এই চকচকে, রঙিন মুন ক্যাকটাসের কাহিনীতে । এর আসল নাম জিমনো ক্যাকটাস । মুন ক্যাকটাস বা এই পুরো রঙিন আসলে মাটিতে হয় না । হলেও খুব উচু মানের সয়েলে যা দেশে কিনতে গেলে আপনার গাছের চেয়ে ১০ গুণ দাম দিতে হবে । তাই, এটা আরেকটা ক্যাকটাসের মাথায় গ্রাফট করে বসে দেওয়া হয় । মুন নিচেরটার পুষ্টি নিয়ে বেচে থাকে । নিচেরটার যখন শক্তি শেষ হয়ে যায় । তখন উপরে যয়েন্ট দূর্বল হয়ে যায় বা পুরা ২টা গাছই মরে যায় । এক্ষেত্রে নীচে যখন মোটা স্টক ক্যাকটাস ব্যাবহার করা হয়, তখন এটি অনেক বছর বেচে থাকে । নীচের অংশটা যদি চিকন মনে হয় তাহলে, না নেওয়াই উত্তম ।
আরো কিছু তথ্য-
+এগুলো তীব্র রোদে রাখলে সানবার্ন হয়ে গাছ নষ্ট হয়ে যেতে পারে । তাই বারান্দার হালকা রোদ এর জন্য বেস্ট ।
+ইউটিউবে গ্রাফট (how to graft a cactus) করার অনেক ভিডিও আছে । দেখে শিখে নিতে পারেন । গ্রাফট করার পর অবশ্যই আধা ঘন্টা রোদে রাখবেন । তারপর ১০ দিন ছায়ায় । ছায়া মানে আপনার পকেটের মত অন্ধকার স্থানে না । বারান্দার হালকা আলোতে ।
+পানি দেবেন গোড়ার মাটি শুকিয়ে যাওয়ার পর । গায়ে পানি দেওয়া নিষিদ্ধ ।
এখন বলি, কেন আপনার গাছ মরে যাচ্ছে । থাইল্যান্ড ও মালয়েশিয়ার গাছগুলোর স্টক মানে ভিত্তি ক্যাকটাসটা খেয়াল করুন । দূর্বল । এটাই মরে যাওয়ার মূল কারণ । এর উপরের মুনের দায়িত্ব নেওয়ার কোন ক্ষমতাই নেই । তাই সম্পর্ক ডিভোর্স হয়ে যায় । আপনার যত্ন ও পানি দিয়ে আদর এখানে ছাই ।
তাই এই ক্যাকটাসগুলা যারা ইউজ করেন, তাদের আমরা নাম দিয়েছি - আইফোন ইউজার । মানে রঙ উপভোগ করার জন্য কেনা । পণ্যের মান না জেনেই । যেমনটা ১ লাখ টাকার আইফোনের কাজ ৭ হাজার টাকার এন্ড্রয়েড দিয়েই ভাল করে করা যায় ।
কি করবেন এখন ? – সবার আগে উপরের রঙের দিকে না তাকিয়ে নীচের স্টকের অবস্থা দেখবেন সেটা কি মোটা ও শক্তিশালী ? স্টকটা কি উপরের ক্যাকটাসের পুষ্টির যোগান দিতে পারবে ? কোথাও পচন ধরেনি তো ? জয়েন্ট টি মজবুদ তো ? এই বিষয়গুলো খেয়াল করবেন অবশ্যই । তাহলেই মুন ক্যাকটাস কিনে কয়েক বছর রাখতে পারবেন ঘরে । নয়ত...
অনেক ভাল থাকবেন সবাই । দয়া করে পোস্টটি শেয়ার করে সবাইকে সচেতন করবেন । এতে আপনার কিছুই কমে যাবে না । হয়ত অনেকেরই উপকার হবে ।

Comments

Popular posts from this blog

কিভাবে আপনি একটা গাছ থেকে বনসাই তৈরি করবেন ?

ক্যাকটাসের গোড়া পচে নরম হয়ে গেলে কি করবেন ?

ক্যাকটাস ও সাকুল্যান্ট কোনটা কেমন স্থানে রাখবেন ?