এয়ারপ্ল্যান্টের আদ্যোপান্ত এবং যত্ন-
এয়ারপ্ল্যান্টের আদ্যোপান্ত এবং যত্ন- এয়ারপ্ল্যান্ট একধরনের এপিফাইটিক গাছ।যারা অন্যগাছের গায়ে বেড়ে উঠে। কিন্তু এরা অন্য বেশিরভাগ এপিফাইটিক গাছের মত পরজীবী না।এরা ট্রপিকাল সাবট্রপিকাল এলাকার গাছ।যেখানে বেশি শীত পরে না, পরলেও বাংলাদেশের মত। বিভিন্ন ধরনের এয়ারপ্ল্যান্ট পাওয়া যায়,যাদের নামের শুরু হয় তিলাডসিয়া( Tillandsia) দিয়ে।কিছু সহজলভ্য এয়ারপ্ল্যান্ট যেগুলা বাংলাদেশে বিভিন্ন সেলার নিয়ে আসে সেগুলো হল, Tillandsia ionantha Tillandsia funkiana Tillandsia ceput medusa T. bulbosa T. xerographika ইত্যাদি এদের সবার যত্নই মোটামুটি সহজ।এয়ারপ্ল্যান্টের যত্নের জন্য ২টা জিনিষ সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান নির্ধারণ আর পানি। এয়ারপ্ল্যান্ট কেনোপির গাছ মানে গাছের ডালে ছায়ায় বড় হয়, কিন্তু সাধারনত গাছের উপরের দিকে হওয়ায় একদম কম আলোতে ভালো হয় না একটু ব্রাইট আলো পায় এমন যায়গা ভালো। সুতরাং ইন্ডিরেক্ট আলো ব্রাইট স্পট এয়ারপ্ল্যান্টের জন্য ভালো। নামেই এয়ার আছে সুতরাং ঘরে সেই যায়গায় রাখবেন যেখানে ভালো বাতাস প্রবাহ আছে। অনেক যায়গায় শুনেছি, টেরারিয়ামে এয়ারপ্ল্যান্ট রাখে বেশি হিউমিডিটির জন্য। কিন্তু অনেক সময়...