কুরিয়ারে ফুলসহ গাছ কেন দেওয়া উচিৎ নয় !
বিষয়- কুরিয়ারে ফুলসহ গাছ চাওয়া –
ইদানিং একটা বিষয় আমার কাছে সবচেয়ে বিভ্রান্তিকর ও হতাশজনক মনে হয় তা হল কুরিয়ারে ফুল সহ গাছ চাওয়া ।আমি জানি আপনার দেরি সহ না গাছের বিষয়ে আমার মত । তবে কোন ভাবেই ফুলসহ গাছ কুরিয়ারে দেওয়ার নিশ্চয়তা দেওয়া যায় না । এই বিষয়টি নিয়ে আজ না লিখলে হচ্ছেই না । আশা করি মন দিয়ে পড়বেন ।
প্রথমত, ফুলসহ একটা গাছ আমি দিব ঠিক আছে । এখন একটা ক্যাকটাসের ফুল কয়দিন থাকে সেটা ভাবার বিষয় । যা কিনা থাকে ১-২ দিন । অন্য গাছের ফুলগুলিও খুব বেশি দিন থাকে না । আপনাকে যদি আমি এখন কুরিয়ার করি ২-৪ দিন পর আপনার হাতে যদি পৌছায় এবং যদি তা স্বয়ং অনন্ত জলিল সাহেব দিয়ে আসেন তাও ফুল বাচানোর মত অসম্ভবকে সম্ভব করা কারো দ্বারা সম্ভব হবে না ।
দ্বিতীয়ত, একটা ফুলকে হাত দিয়ে চেপে ধরুন জোড়ে দেখুন তো ঐটার কি দশা হয় । কুরিয়ার এমন এক প্রসেস যেখানে একটা প্যাকেটকে কয়বার যে ঘুরান্টি খেতে হয় তা আপনার কেনা গাছটিই জানে । ফুল সহ দিলেও তো আপনি মরা ফুল হাতে পাবেন । এটা তো কোন দূর্ঘটনা না ।
তৃতীয়ত, আমরা যারা গাছকে ভালবাসি, সবুজকে ভালবাসি । তারা একটা গাছকে যত্ন করে ফুল ফুটিয়ে যে তৃপ্তি পাই তা থেকে আপনি বঞ্চিত । গাছটি যখন কিনেছেন একে যত্ন করুন অবশ্যই ফুল দেবে । অধৈর্যদের জন্য গাছ না তো গো । সৃষ্টিকর্তা যদি মা-কে কথা বলা সন্তান পাঠাতেন, তাহলে ওর মুখে মা ডাক শুনে একজন প্রকৃত মা অমায়িক আনন্দটা পেতেন না ।
তবে একসময় আমিও এটা বুঝতাম না । প্রথম বার ফুল সহ যখন কুরিয়ার করি, তা নষ্ট হয়ে যায়। ফলে ক্রেতা ভাইটি আমাকে গরু রচনার সমান উপদেশ দেন । যাকিনা আমার মোটেও পছন্দ না । সেলার ভাইদের কাছে আমার অনুরোধ এই বিষয়টি পোস্টে উল্লেখ রাখার । কারণ কলি বা ফুল সহ যদি তিনি না হাতে পান তাহলে দুই পক্ষকেই অপমানিত হতেই হবে ।
ছোট্ট গপ্প শুনেন, সেদিন আমি আর আমার ভাই গাছ প্যাক করছিলাম । সেগুলার মধ্যে একটা গাছে কলি ছিল ।
ভাই আমাকে বলে উঠল, ‘ভাই কলিসহ দিয়ে দিব?’ ।
ঠান্ডা মাথায় ওকে বললাম, ‘কলিটা আগে কেচি দিয়ে কাট বেটা’
লেখা- আসিফ ইকবাল, বগুড়া ।
Comments
Post a Comment