কিভাবে আপনি একটা গাছ থেকে বনসাই তৈরি করবেন ?
কিভাবে আপনি একটা গাছ থেকে বনসাই তৈরি করবেন ? বনসাই তৈরি করা যেতে পারে ২ ভাবে । ১। নতুন চারা থেকে - এটা অনেক সময় সাধ্য , গোড়া মোটা হতে অনেক সময় লাগে । তবে এই পদ্ধতিতে গাছকে নিজের পছন্দমত আকৃতি দেওয়া সহজ । ২। পুরাতন মোটা গাছ সংগ্রহ করে - এই পদ্ধতিতে গাছের গোড়া মোটা করা সহজ কিন্তু আকৃতি দেওয়া অনেক কঠিন । আমি নতুন চারা থেকে বনসাই করাকেই সমর্থন করি । তাই এই পদ্ধতিই আপনাদের খুব সাধারণ ভাবে শেখাবো । ১ । মাটি রেডি করা - এটা সবার আগের কাজ । ৫০% ভাল মানের দোআঁশ মাটি + ৩০% পুরাতন কালো গোবর সার + ১০% হাড়ের গুঁড়ো + ১০% হলদে মোটাবালি । সাথে ১০ দানার মত ডি এ পি সার, কীটনাশন আধা চা চামুচ, ছত্রাকনাশক আধা চা চামচ দিয়ে দেবেন । এবার এই মিশ্রিত মাটি ১ মাস ফেলে রেখে ব্যবহার করতে হবে । ২ । পাত্র রেডি করা- অনেকেই ভুলে গুগলে দেখে ছোট ছোট বনসাই পট কিনে । যা সবচেয়ে কমন ভুল । বনসাই শুরু করতে হয় বড় পাত্রে । যখন গাছ সম্পূর্ণ বনসাই হয়ে যায় তখন একে ছোট পাত্রে দিতে হবে । পাত্রের নীচে অবশ্যই ফুটো থাকতে হবে । ৩ । গাছ সংগ্রহ- প্রথমে নার্সারী থেকে একটা সুস্থ চারা সংগ্রহ ...



কোনো গাছ ফুলসহ দেওয়া হবেনা ।
ReplyDelete