Posts

মিলিবাগ !

বাগানিদের একটা আতংকের নাম মিলিবাগ। আমরা যারা ছোট বাগানি আছি তারা সহজেই পেস্ট কন্ট্রোল করতে পারি। কিন্তু যাদের অনেক গাছ তাদের জন্য পোকামাকড় সমস্যা নিত্যদিনের সঙী। এখন গাছে পোকা মাকড়ের আক্রমন সাধারনত তখনি হয় যখন সেই গাছটি কোনো না কোন কারনে স্ট্রেস হয়ে আছে বা দুর্বল হয়ে পরছে। এটা নেচারের একটা কঠিন নিয়ম দুর্বলতা সহ্য করতে পারে না। সাধারনত ঘরের বাইরে পোকা মাকড় হলে আমরা সেটা খেয়াল করি না। দুর্বল গাছ মরে যায় আর সবল গাছ বিভিন্ন নিজস্ব ডিফেন্স দিয়ে প্রতিরোধ করে নিজেদের। আবার এই সব পোকা মাকড় খাওয়ার জন্যউ প্রচুর প্রানী আছে। যাই হোক আসল কথায় আসি। সাকুলেন্টে মিলিবাগ হলে কি করবেন? আমি আমার খুবি সল্প পরিসরের অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করছি। আমার এ পর্যন্ত একটা সাকুলেন্ট মিলিতে আক্রান্ত হয়ে মারা গেছে। আর ইদানিং গাছ বেড়ে জাওয়ায় আর ১২ মিশালি গাছ হওয়ায় প্রতি মাসেই কোনো না কোনো গাছে এদের ঘুরে বেরাতে দেখি। সাকুলেন্টের ক্ষেত্রে আমি যেটা করি। ১। প্রতি সপ্তাহে একদিন প্রত্যেকটা গাছ চেক করি কোন পোকা বা সমস্যা হচ্ছে কিনা। ২। যদি কোন সাকুলেন্টে মিলিবাগ দেখি সেটাকে আলাদা করে রাখি ৩। যদি সারা গাছ জুরে একটা ...

কুরিয়ারে ফুলসহ গাছ কেন দেওয়া উচিৎ নয় !

বিষয়- কুরিয়ারে ফুলসহ গাছ চাওয়া – ইদানিং একটা বিষয় আমার কাছে সবচেয়ে বিভ্রান্তিকর ও হতাশজনক মনে হয় তা হল কুরিয়ারে ফুল সহ গাছ চাওয়া ।আমি জানি আপনার দেরি সহ না গাছের বিষয়ে আমার মত । তবে কোন ভাবেই ফুলসহ গাছ কুরিয়ারে দেওয়ার নিশ্চয়তা দেওয়া যায় না । এই বিষয়টি নিয়ে আজ না লিখলে হচ্ছেই না । আশা করি মন দিয়ে পড়বেন । প্রথমত, ফুলসহ একটা গাছ আমি দিব ঠিক আছে । এখন একটা ক্যাকটাসের ফুল কয়দিন থাকে সেটা ভাবার বিষয় । যা কিনা থাকে ১-২ দিন । অন্য গাছের ফুলগুলিও খুব বেশি দিন থাকে না । আপনাকে যদি আমি এখন কুরিয়ার করি ২-৪ দিন পর আপনার হাতে যদি পৌছায় এবং যদি তা স্বয়ং অনন্ত জলিল সাহেব দিয়ে আসেন তাও ফুল বাচানোর মত অসম্ভবকে সম্ভব করা কারো দ্বারা সম্ভব হবে না । দ্বিতীয়ত, একটা ফুলকে হাত দিয়ে চেপে ধরুন জোড়ে দেখুন তো ঐটার কি দশা হয় । কুরিয়ার এমন এক প্রসেস যেখানে একটা প্যাকেটকে কয়বার যে ঘুরান্টি খেতে হয় তা আপনার কেনা গাছটিই জানে । ফুল সহ দিলেও তো আপনি মরা ফুল হাতে পাবেন । এটা তো কোন দূর্ঘটনা না । তৃতীয়ত, আমরা যারা গাছকে ভালবাসি, সবুজকে ভালবাসি । তারা একটা গাছকে যত্ন করে ফুল ফুটিয়ে যে তৃপ্তি পাই তা থেকে আপনি বঞ্চি...

মুন ক্যাকটাস কি ?

একটি মুন ক্যাকটাস ও একজন আইফোন ইউজার – ইদানিং একটা অভিযোগ খুব কানে আসছে । অভিযোগটাকে গড় করলে দাঁড়ায়- “ভাই কি সুন্দর কালার ক্যাকটাস কিনলাম । এত দাম ! কিন্তু কদিন পরই মরে গেল । পচে গেল । অমুক আপুটা বা ঐ ভাইটা আমাকে কেন খারাপ জিনিস দিয়ে ঠকালেন এভাবে ? ছিহ ! এর বিরুদ্দে কেন আপনারা লেখেন না ?” -আপনার এই প্রশ্নের উত্তরে বলব, সেলার এর ঠিক যতটুকু দোষ আপনারও ঠিক ততটুকুই দোষ । আপনি আপনার কেনা প্রডাক্টকে জানার চেষ্টাও করেন নি । অজ্ঞতা বিরাট দোষ ! বিস্তারিত বলি- আসি এই চকচকে, রঙিন মুন ক্যাকটাসের কাহিনীতে । এর আসল নাম জিমনো ক্যাকটাস । মুন ক্যাকটাস বা এই পুরো রঙিন আসলে মাটিতে হয় না । হলেও খুব উচু মানের সয়েলে যা দেশে কিনতে গেলে আপনার গাছের চেয়ে ১০ গুণ দাম দিতে হবে । তাই, এটা আরেকটা ক্যাকটাসের মাথায় গ্রাফট করে বসে দেওয়া হয় । মুন নিচেরটার পুষ্টি নিয়ে বেচে থাকে । নিচেরটার যখন শক্তি শেষ হয়ে যায় । তখন উপরে যয়েন্ট দূর্বল হয়ে যায় বা পুরা ২টা গাছই মরে যায় । এক্ষেত্রে নীচে যখন মোটা স্টক ক্যাকটাস ব্যাবহার করা হয়, তখন এটি অনেক বছর বেচে থাকে । নীচের অংশটা যদি চিকন মনে হয় তাহলে, না নেওয়াই উত্তম । আরো...